1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভের মুখে আইনমন্ত্রীর আশ্বাস তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভের মুখে আইনমন্ত্রীর আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আশ্বস্ত করে বলেছেন, ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান। গত বৃহস্পতিবার তাঁকে জেরার জন্য আদালতে নেওয়ার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তাঁরা তাঁকে প্রটোকল দিচ্ছেন।

লুনার অভিযোগ, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। এমনকি তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাঁকে হাতকড়া পরানো হয়নি।

এ ঘটনায় নিজের মর্মাহত হওয়ার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, তাঁর মতো আরও অনেক পরিবার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার জিয়াউল আহসানের প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাঁকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে—আইনমন্ত্রীর কাছে সেই ব্যাখ্যা চান তিনি।

এ সময় স্পিকার জানান, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন অথবা এ বিষয়ে নোটিশ দিতে পারেন।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া আইনমন্ত্রীর সরাসরি এখতিয়ারভুক্ত নয়। তা সত্ত্বেও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে তাঁকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হবে। আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাঁদের হাজির করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ পরিচালিত হচ্ছে।

গত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন ও গায়েবি মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত, পঙ্গু কিংবা চোখ, হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারানো ব্যক্তিদের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে জানিয়েছিলেন, গত ১৬ বছরে এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে তদন্ত দল পাঠানো হবে।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তদন্ত দল বিভিন্ন জেলায় গেলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ, বিডিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কিংবা রাজনৈতিক কর্মীদের ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে তদন্তে সহায়তা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি