1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জামালপুরে ওভারপাসে পাওয়া বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার।

ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে প্রয়োজনীয় লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড এবং পোল্ট্রি খাদ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সাবা ফিস ফিডকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার বিষয়টি অভিযানে উঠে আসে।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিলে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি