1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় পোশাক কারখানায় ডিবির অভিযান ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে নলকূপের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন সিলেটে সাবেক আ.লীগ এমপির গোপন সভার ঘটনায় গ্রেপ্তার ১৩, রিসোর্টে তালা দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন তাঁকে ফেরানোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ভারতের সরকারের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর বিষয়টিও একটি আইনগত প্রক্রিয়া। এ ক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত ভারত সরকারের হাতে রয়েছে।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার সুযোগ আপিল বিভাগের নেই। কারণ, সংশ্লিষ্ট বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি।

এ সময় সংবিধানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা যে সংশোধনী এনেছিলেন, তাতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের মৌলিক অধিকার দাবি করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গেছে। ফলে শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে তিনি মনে করেন। সংশ্লিষ্ট আইনের সংশোধন শেখ হাসিনার আমলেই করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য চলমান তদন্তে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করছে। তারা প্রয়োজন মনে করলে পরবর্তী পদক্ষেপ নেবে।

তিনি জানান, শিগগিরই দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক আদর্শকে প্রাধান্য না দেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি