এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করছে। পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষামন্ত্রী আরও জানান, বিজ্ঞান ও কৃষি খাতের উন্নয়নে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার।