1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জামালপুরে ওভারপাসে পাওয়া বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার। জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ সখীপুরে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট কর্মকর্তার ব্যক্তিগত দায়।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় একান্তই ব্যক্তিগত। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর কোনো দায় নেই। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, গত শনিবার একটি মামলার এজাহার পাওয়ার পর পাঁচলাইশ থানায় তা দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়। এরপর নিয়মিত মামলা হিসেবে তা নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পরপরই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট করবে। নিয়ম অনুযায়ী তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে বলে জানান কমিশনার।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল বলে জানান তিনি।

ডিআইজি আরও বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। নগরের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি