1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জামালপুরে ওভারপাসে পাওয়া বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করল সেনাবাহিনী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেপ্তার।

একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

একদিনের ব্যবধানে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে ওই পদ থেকে প্রত্যাহারের কথা জানানো হয়।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

দুই মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ দুই পদে এই রদবদল কার্যকর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি