1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভের মুখে আইনমন্ত্রীর আশ্বাস তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর দুটি ব্লকে রিং (স্টেন্ট) স্থাপন এবং অপরটিতে বেলুনিং করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে তাঁর এ চিকিৎসা সম্পন্ন হয়। হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার মন্ত্রীর এনজিওগ্রাম করার পর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী দুটি ব্লকে স্টেন্ট স্থাপন এবং অন্য ব্লকে বেলুনিং করা হয়।

চিকিৎসা শেষে মন্ত্রীকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান ডা. ফজলে রাব্বী খান।

স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি