1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভালুকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় নান্দাইলে দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়া ও গাজীপুরের অনেক পোশাক কারখানা শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি কিশোরগঞ্জ শহরে বসছে ২৫০টি এআই ক্যামেরা, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ৭ শতাধিক মানুষ অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নেত্রকোনার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়া ও গাজীপুরের অনেক পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তাহীনতার কারণে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখার কথা জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান।

এর আগে দুপুর ১২টার পর বিজিএমইএ কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও বিকেএমইএর প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সভায় অংশ নেওয়া অধিকাংশ সদস্যই মনে করেন, কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ড নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানার মালিকেরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

তিনি আরও বলেন, নিরাপদ পরিবেশ ও উৎপাদনের অনুকূল পরিস্থিতি না থাকায় কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় সংশ্লিষ্ট কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে হতে পারে।

মাহমুদ হাসান খান বাবু জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো দেশের অর্থনীতি ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান এবং এর সঙ্গে যুক্ত লাখো শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় সরকার, মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংকট সমাধানে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

কারখানা বন্ধের সিদ্ধান্ত প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি স্পষ্ট করেন, সংগঠন হিসেবে বিজিএমইএ বা বিকেএমইএ কোনো কারখানা বন্ধ করছে না। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী উৎপাদন কার্যক্রম চালাতে না পারার পরিস্থিতিতে সংশ্লিষ্ট কারখানার মালিকেরা নিজেরাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন।

তিনি আরও জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো চালু রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় উৎপাদন অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।

কারখানার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শনিবার পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন চালাতে পারেনি। সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব কারখানায় গড়ে দুই হাজার করে শ্রমিক কাজ করেন বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি