1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভের মুখে আইনমন্ত্রীর আশ্বাস তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা একদিনে গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি, নতুন দায়িত্বে যারা এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহ মামলা, দায় নেবে না পুলিশ বাহিনী: সিএমপি কমিশনার রংপুরে ভাড়া নিয়ে বিরোধ, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় তিনি জানান, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা অংশ নেন।

সভায় মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সেগুলো নির্মূলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ অনুসন্ধানের সুপারিশ করেন তিনি।

মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, এ ক্ষেত্রে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একক বাহিনীর দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।

অন্যদিকে, সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন হুইপ রকিবুল ইসলাম। তিনি বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি নিশ্চিত করার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে হবে।

সভায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া দেশের যেসব সীমান্ত এলাকা ও রুট দিয়ে মাদক প্রবেশের ঝুঁকি রয়েছে, সেগুলো চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়। মাদক চোরাচালান ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো, যৌথ নজরদারি ও অভিযান পরিচালনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি