1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরায় গ্রেপ্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে ফ্যামিলি কার্ডের কথা বলে সিম বিক্রির অভিযোগ, আটক ১ মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক নেতা রিগান গ্রেপ্তার রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা রানা তাজউদ্দিন গ্রেপ্তার একনেকে ৩৩ হাজার কোটি টাকায় ১৬ প্রকল্প অনুমোদন ঢাকায় আরও ২ লাখ ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় মালিক-শ্রমিক সংগঠন মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থার একটি দল। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

একটি গোয়েন্দা সংস্থার সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মুফতি রুহুল আমিন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন।

তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়াকে কেন্দ্র করে আলেম সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান রুহুল আমিন। এর মধ্যে ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।

সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব থেকে অপসারণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি