1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক নেতা রিগান গ্রেপ্তার রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা রানা তাজউদ্দিন গ্রেপ্তার একনেকে ৩৩ হাজার কোটি টাকায় ১৬ প্রকল্প অনুমোদন ঢাকায় আরও ২ লাখ ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় মালিক-শ্রমিক সংগঠন মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম বারিধারা ডিওএইচএস থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, বন্ধ ৩০ কারখানা নেত্রকোণায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ

ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক নেতা রিগান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রিগানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে বোকাইনগর ইউনিয়নের ডালিয়া ব্রিজে ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লা থেকে রিগানকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ রিগান কলাবাগান মহল্লার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি