1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় আরও ২ লাখ ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় মালিক-শ্রমিক সংগঠন মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম বারিধারা ডিওএইচএস থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, বন্ধ ৩০ কারখানা নেত্রকোণায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এরপর উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল তাঁর বক্তব্য নেওয়া শুরু করে।

এর আগে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য তলবি চিঠি পাঠানো হয়েছিল। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চেয়েছিল কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের পাশাপাশি মেঘনা আলমের বিরুদ্ধেও দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

মেঘনা আলম পেশায় মডেল ও উদ্যোক্তা। পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।

তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেঘনা আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি