1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম বারিধারা ডিওএইচএস থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, বন্ধ ৩০ কারখানা নেত্রকোণায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া

নেত্রকোণায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। পুলিশ ঘটনাস্থলে অগ্নিসংযোগের আলামত পাওয়ার কথা জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একসময় স্টেশনটির প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গা ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন দেওয়ার পরপরই দুজন দ্রুত সেখান থেকে চলে যান। ভিডিওতে ঘটনার স্থান ও তারিখ হিসেবে ‘১৭ নভেম্বর ২০২৬, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোণা’ উল্লেখ রয়েছে।

ওসি চম্পক দাম বলেন, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্থাপনাটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও পুলিশ সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়। পরে ঘটনার ভিডিও ধারণ করে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান।

তিনি আরও জানান, অগ্নিসংযোগের ঘটনায় স্টেশনটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ কারণে ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না।

উল্লেখ্য, এর আগে নেত্রকোণার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় আরও তিন দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি