1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন সংসদে ১৪৮ শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে ডেপুটি স্পিকারের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ তারাকান্দায় দুই বোনের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার জামালপুরে বায়োজিনের স্কিনকেয়ার কুইজে অংশ নিলেন ছয় শতাধিক শিক্ষার্থী শেরপুরে তেল পরিমাপে কারসাজি, ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য হাবিবা রহমান খানের স্বামী এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আসকার খান পাঠান সেন্টুও রয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় জেলার ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা পৃথক মামলায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, থানা এলাকায় অভিযান চালিয়ে আলী আসকার খান পাঠান সেন্টুসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেন্টু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা হাবিবা রহমান খানের স্বামী।

মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম জানান, মদন উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমীনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কলমাকান্দা থানা এলাকা থেকে রংছাতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মীর আইয়ুব নবীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া দুর্গাপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি