1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন সংসদে ১৪৮ শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে ডেপুটি স্পিকারের সৌজন্য সাক্ষাৎ গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ তারাকান্দায় দুই বোনের মৃত্যুর ঘটনায় কাভার্ডভ্যানচালক গ্রেপ্তার জামালপুরে বায়োজিনের স্কিনকেয়ার কুইজে অংশ নিলেন ছয় শতাধিক শিক্ষার্থী শেরপুরে তেল পরিমাপে কারসাজি, ফারজানা ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা, সংসদ সদস্যের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও, অডিও ও ছবি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সীমান্তের ওপারে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের নির্দেশ দিচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযত থাকার নির্দেশনার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চায় না কোনো নিরীহ মানুষ গুলিতে প্রাণ হারাক। আন্দোলন বা মিছিলের মধ্যে সাধারণ মানুষ থাকলেও যেন তাদের ওপর গুলি চালানো না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে বাহিনী।

তাঁর ভাষায়, সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় নিলেও নিরপরাধ মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে আত্মরক্ষার প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে। অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না বলেও জানান তিনি।

টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে প্রায় ২০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশের সদস্যরা প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীকে তাৎক্ষণিকভাবে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়নি। বরং সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

থানায় হামলার সময় মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে জড়ো করার অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ এবং সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় সংশ্লিষ্টদের ভিডিও, অডিও ও অন্যান্য তথ্য সরকারের কাছে রয়েছে। এসব প্রমাণ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি দলটির বিরুদ্ধে গত ১৫-১৬ বছর অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং গণহত্যার অভিযোগ তোলেন। তাঁর দাবি, গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর দলটি রাজনৈতিক বৈধতা হারিয়েছে।

আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় তাঁদের ফিরিয়ে আনার প্রত্যাশা সরকারের রয়েছে। এ ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এ ছাড়া বিরোধীদলীয় চিফের বিদেশ সফরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনার নিন্দা জানান এবং সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের দূতাবাস ও কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর কথা বলেন।

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরের প্রসঙ্গও সংসদে তোলেন তিনি। সালাহউদ্দিন আহমদের অভিযোগ, জন এফ কেনেডি বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি