1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম বারিধারা ডিওএইচএস থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, বন্ধ ৩০ কারখানা নেত্রকোণায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, বন্ধ ৩০ কারখানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের টঙ্গী ও আশপাশের শিল্পাঞ্চল। আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ায় অন্তত দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পরে গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায়ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় হাজারো শ্রমিক আন্দোলনে অংশ নেন।

বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

এর আগে টঙ্গীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে দ্রুত আগুন নেভানো হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে বোর্ড বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে আন্দোলন করছেন। কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে সড়কে যানবাহনের গতি ধীর হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, আন্দোলনের কারণে ইতোমধ্যে প্রায় ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি