1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১ গোপালগঞ্জের তিন থানার ওসিকে কিশোরগঞ্জে বদলি ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত মেয়ের সামনে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভের মুখে আইনমন্ত্রীর আশ্বাস তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জের তিন থানার ওসিকে কিশোরগঞ্জে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কিশোরগঞ্জে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানা যায়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। আদেশ অনুযায়ী, তাঁদের তিনজনকেই কিশোরগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। ফলে জেলার প্রশাসন ও পুলিশ বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিক পরিবর্তন এসেছে।

সম্প্রতি গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছিল।

একের পর এক প্রশাসনিক ও পুলিশি পদে রদবদলের ঘটনায় গোপালগঞ্জজুড়ে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি