1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১ গোপালগঞ্জের তিন থানার ওসিকে কিশোরগঞ্জে বদলি ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত মেয়ের সামনে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে ১০৮ কিমি বেড়া নির্মাণের উদ্যোগ হাতকড়া ছাড়া আদালতে জিয়াউল আহসান, সংসদে ক্ষোভের মুখে আইনমন্ত্রীর আশ্বাস তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্য ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে দুটি স্টেন্ট স্থাপন, একটি ব্লকে বেলুনিং

ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জহিরুল ইসলাম রুবেল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী ভিতরের মোড় এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেল গাবরবোয়ালী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই রাতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গত ২১ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ১৯৯৫ সালে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন রুবেল। তবে ওই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের জানা নেই বলে উল্লেখ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি