1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর প্রকল্প এগোবে: বিমানমন্ত্রী রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার মফস্বলে ভর্তি ফি ৫০০ টাকা, ঢাকায় সর্বোচ্চ ১০ হাজার কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে যৌথ তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে ওই অগ্নিকাণ্ড ঘটে। এলাকাটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। যে টিনশেড আধাপাকা ঘরটিতে আগুন লাগে, সেটি থেকে প্রায় ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা তিনতলা একটি বাড়িতে থাকেন।

তিনি বলেন, আগুন লাগা ঘরটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার এবং বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন আলামত পর্যালোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমার চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য দেননি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাড়িটি পুরোনো এবং এর বৈদ্যুতিক সংযোগ দুর্বল হওয়ায় শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না।

তিনি আরও জানান, ওই ঘরে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে দুটি ছাগলও মারা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে নাশকতার কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি