1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ সখীপুরে বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী ত্রিশালে লটারির মাধ্যমে ১২০ নারী কর্মী নিয়োগ ভালুকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় নান্দাইলে দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়া ও গাজীপুরের অনেক পোশাক কারখানা শেরপুর সীমান্তে নজরদারিতে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি কিশোরগঞ্জ শহরে বসছে ২৫০টি এআই ক্যামেরা, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ৭ শতাধিক মানুষ

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের ওপর লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বস্তুটি স্থানীয়দের নজরে এলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বস্তুটির দুই পাশে তারের মতো কিছু অংশ দেখা যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। নিরাপত্তার স্বার্থে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং রেলওয়ে ওভারপাসে যান চলাচল বন্ধ করে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদে নিষ্ক্রিয় করা হবে। এ জন্য টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ দলকে জানানো হয়েছে। দলটি ইতোমধ্যে জামালপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

তবে বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি