1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম বারিধারা ডিওএইচএস থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, বন্ধ ৩০ কারখানা নেত্রকোণায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া

পিরোজপুরে দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রাণ হারিয়েছেন এক বাসশ্রমিক। বুধবার ভোররাতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার মো. সিয়াম (২৫) আগুনে পুড়ে মারা যান।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়।

আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।

ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। অগ্নিসংযোগের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি