1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে দিল ছাত্রদল জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাসে জড়িত এবং গণহত্যার পর দেশ ছেড়ে পালিয়েছেন, তাঁদের সংবাদ প্রচারকে জনগণ ভালোভাবে নেবে না।

তবে সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, কোনো সংবাদ প্রকাশের জন্য সরকার কখনো গণমাধ্যমকে চাপ দেয়নি। একইভাবে কোনো সংবাদ প্রত্যাহারের জন্যও কোনো সংস্থার পক্ষ থেকে চাপ দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার এ ধরনের কোনো কর্মকাণ্ড করবে না। তবে ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

অনলাইন গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সরকার প্রত্যাশা করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি