1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় পোশাক কারখানায় ডিবির অভিযান ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে নলকূপের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন সিলেটে সাবেক আ.লীগ এমপির গোপন সভার ঘটনায় গ্রেপ্তার ১৩, রিসোর্টে তালা দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা

টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে আবারও সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লী বিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ সময় শ্রমিকদের বিরুদ্ধে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বিক্ষোভের একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার ৬ থেকে ৭টি কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সরে যান।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি