1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পল্টনে আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক নারীদের ছবি ব্যবহার করে ডেটিংয়ের ফাঁদ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শুটিংয়ে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পাকিস্তান সফরে গিয়ে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে সোমবার (২৩ নভেম্বর) রাতে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছান তিনি।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন হাফিজ উদ্দিন আহমদ। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থান করবেন স্পিকার। সফরকালে তিনি ইসলামাবাদ ছাড়াও লাহোর ও করাচি সফর করবেন।

স্পিকারের সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি