1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মাদারগঞ্জ উপজেলা সভাপতি গ্রেপ্তার মুক্তাগাছায় বিয়ের চাপ ও চড় মারার জেরে কিশোরীকে হত্যার স্বীকারোক্তি যুবকের গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক নারীদের ছবি ব্যবহার করে ডেটিংয়ের ফাঁদ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে কৃত্রিম রং মেশানো মুগ ডাল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শুটিংয়ে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে হুমায়ুন কবিরের কড়া বার্তা গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

গৌরীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, অভিযুক্ত আটক

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে (৩০) ছুরিসহ আটক করেছে পুলিশ।

আটক দেলোয়ার হোসেন দিলু বলুহা গ্রামের আব্দুল্লাহর ছেলে। নিহত শাহীন একই গ্রামের বাসিন্দা এবং রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী নয়ন মিয়ার উঠানে বসে ছিলেন শাহীন। এ সময় সেখানে গিয়ে দেলোয়ার প্রথমে রড দিয়ে তাঁকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে ছুরি দিয়ে শাহীনের বুকে আঘাত করেন তিনি। এতে গুরুতর আহত হন শাহীন।

তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে এগিয়ে গেলে দেলোয়ার হাতে ছুরি নিয়ে তাঁকেও ধাওয়া করেন। ভয়ে তিনি নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

আরেক স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করতেন এবং তাঁর কাছে প্রায়ই ধারালো অস্ত্র থাকত। বিষয়টি তাঁর পরিবারকে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা দেলোয়ারকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি