1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শাপলা চত্বরের গণহত্যা মামলায় ইনু-লতিফসহ ১০ আসামি ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় বৈঠকে বসছে এনসিপি কারাগারে মারা গেলেন ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকার থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেপ্তার সুইডেন আসলাম, হস্তান্তর ডিবিতে ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, নান্দাইলের প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হালুয়াঘাট থানায় গভীর রাতে আগুন, পুড়েছে দাপ্তরিক নথিপত্র হালুয়াঘাট সীমান্ত এলাকা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ময়মনসিংহে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন

শাপলা চত্বরের গণহত্যা মামলায় ইনু-লতিফসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। তবে একই মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজির থাকবেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ আসামিদের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়া হলে পরবর্তী শুনানির দিন হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সেদিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো পড়ে শোনানোর পাশাপাশি মামলার পটভূমি তুলে ধরেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় এবং শেখ হাসিনার শাসন স্বৈরাচারী হয়ে ওঠার প্রক্রিয়া সম্পর্কেও বক্তব্য উপস্থাপন করেন তিনি।

মামলার পলাতক আসামিদের মধ্যে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও পাওয়া যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।

প্রসিকিউশনের অভিযোগে দুটি ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি