1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

সোমবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমেদ আরও জানান, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে আতাউর রহমানের বিরুদ্ধে মিরসরাই থানায় তিনটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি