1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ গেল ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি মুক্তিপ্রাপ্ত ২৪ সিনেমার ১৯টিই ফ্লপ, পরীমনির সফলতা পাঁচটিতে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প মোংলায় শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর সাবহেডিং

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ গেল ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে ‘জয় বাংলা’ এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে থাকা চারটি জাহাজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। কোস্টগার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অনুমোদিত তালিকা অনুযায়ী, পিসি-২০৮ নম্বর জাহাজ ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

অন্য চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। পিএল-৭১ নম্বর ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ নামে। পিএল-৭২ নম্বর ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

এ ছাড়া পিএল-৭৩ নম্বর ‘বিসিজিএস মনসুর আলী’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। পিএল-৭৪ নম্বর ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মারজিনা হোসেন।

তবে নাম পরিবর্তনের কারণ কিংবা নতুন নাম নির্বাচনের ভিত্তি সম্পর্কে চিঠিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া উইং জানিয়েছে, নতুন নাম পাওয়া চার ব্যক্তিই বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে প্রাণ উৎসর্গ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি