ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিংরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও গাংগাইল ইউনিয়ন যুবলীগের নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি এলাকা থেকে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে।
পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।