ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. ফেরদৌস মোর্শেদ সোহানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশাল বাজারের ধানীখোলা রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফেরদৌস মোর্শেদ সোহান ত্রিশাল উপজেলা কৃষক লীগের সহসভাপতি। তাঁর বাবার নাম মৃত শহিদুল্লাহ এবং মায়ের নাম ফেরদৌসী বেগম। তিনি ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উজানপাড়া এলাকার বাসিন্দা।
ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।