1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প মোংলায় শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর সাবহেডিং পঞ্চমবারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান মুক্তাগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমনসহ পিকআপ জব্দ জামালপুরে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে যৌথ অভিযান কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ময়মনসিংহে রেলওয়ের জমিতে ঢুকে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ শেয়ারহোল্ডার

আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তার রাজনৈতিক মূল্য ডেমোক্রেটিক পার্টিকেই দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, কোনো কারণ ছাড়াই তাঁকে অভিশংসনের চেষ্টা করা হলে তাতে ডেমোক্র্যাটরাই ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা বড় জয় পাওয়ার পর বুধবার (৪ নভেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় হোয়াইট হাউসের লনে নির্মাণাধীন নতুন বলরুম প্রকল্প ঘুরিয়ে দেখানোর পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ইরানে সামরিক অভিযান এবং দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে নেওয়া বিভিন্ন নীতির কারণে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তাঁকে অভিশংসনের উদ্যোগ নিতে পারেন—এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এ নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। তাঁর মতে, কোনো কারণ ছাড়াই অভিশংসনের উদ্যোগ নেওয়া হলে তা ডেমোক্রেটিক পার্টির জন্যই ক্ষতিকর হবে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল। তবে সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময়ে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি নিজে প্রার্থী হলে জয়ী হতেন। নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় সমর্থকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেলেও সেই সমর্থন দলীয় প্রার্থীদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্র্যাটদের নির্বাচনী সাফল্যের জন্য অভিনন্দন জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ১১ বছর ধরে এই জয়ের অপেক্ষায় থাকার পর ডেমোক্র্যাটরা ভালো করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি