1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প মোংলায় শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর সাবহেডিং পঞ্চমবারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান মুক্তাগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর নেত্রকোণা সীমান্তে ৫৭৪ কেজি ভারতীয় পার্সিমনসহ পিকআপ জব্দ জামালপুরে ট্রেনের ছাদে যাত্রীদের ভ্রমণ বন্ধে যৌথ অভিযান কটিয়াদীতে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক। তাঁদের মধ্যে তিনজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান দলের প্রার্থী। এ সাফল্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।

নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে জয়ী হয়েছেন আবুল খান, শেখ রহমান, মাসুদুর রহমান ও হাসিব ফাতেমি।

পিরোজপুরের আবুল খান রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জের শেখ রহমান জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটের ৫ নম্বর আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো জয় পেয়েছেন। চাঁদপুরের মাসুদুর রহমান কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটের ৪ নম্বর আসনে বড় ব্যবধানে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, গাজীপুরের হাসিব ফাতেমি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটের ১৮ নম্বর আসনে জয়ী হয়েছেন।

এ ছাড়া নোয়াখালীর সাদ্দাম আজলান সালিম ২০২৪ সালে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটের ৩৭ নম্বর আসনে নির্বাচিত হন। তাঁর আসনে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের মতে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং অঙ্গরাজ্য পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের সাফল্য গুরুত্বপূর্ণ ঘটনা।

নিউইয়র্কের ব্রঙ্কসের রাজনীতিক শাহজাহান শেখের মতে, গত দুই বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন মার্কিনিরা। তিনি এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করেন।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাসের অধ্যাপক ফয়জুল ইসলাম বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছেন মার্কিনিরা। তাঁর মতে, ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির সমর্থনভিত্তি দুর্বল হয়েছে।

লং আইল্যান্ডের ব্যবসায়ী আখতার হোসেন বাদল বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল। ইরানের সঙ্গে যুদ্ধ, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি, অভিবাসনবিরোধী পদক্ষেপ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি—সব মিলিয়ে সাধারণ মানুষ এবং রিপাবলিকানদের একাংশের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল।

কুইন্সের রাজনীতিক খোরশেদ খন্দকারের মতে, ট্রাম্প যেসব প্রার্থীর সমালোচনা করেছিলেন, তাঁদের জয়ও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে। আগামী দুই বছরে ডেমোক্র্যাটরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।

তবে মেরিল্যান্ডের লেখক ও অবসরপ্রাপ্ত বিজ্ঞানী আশরাফ আহমেদের মতে, এবারের ফলাফল ডেমোক্র্যাটদের জয়ের চেয়ে ট্রাম্পের প্রতি মানুষের অসন্তোষের প্রতিফলন বেশি। তাঁর মতে, কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ট্রাম্পের বিরোধিতার মুখে ডেমোক্র্যাটরা মানুষের অর্থনৈতিক দুর্ভোগ কমাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যে দলই থাকুক না কেন, বাংলাদেশের বিষয়ে দেশটির নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি