1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিপ্রাপ্ত ২৪ সিনেমার ১৯টিই ফ্লপ, পরীমনির সফলতা পাঁচটিতে এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে: ট্রাম্প মোংলায় শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর সাবহেডিং পঞ্চমবারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের শেখ রহমান মুক্তাগাছায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে তিনি দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। গত ১১ মাসে দলের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আলোচনা ও বিতর্কের মাধ্যমে দলের নীতিগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন।

তিনি আরও লেখেন, দল ভুল পথে গেলে তা থেকে ফিরিয়ে আনা নিজের রাজনৈতিক দায়িত্ব মনে করেই অভ্যন্তরীণ মতাদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামান্তা শারমিন বলেন, এনসিপির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি দলটি ভবিষ্যতেও আন্তরিক থাকতে পারবে বলে তিনি মনে করেন না।

তাঁর ভাষ্য, কোনো একটি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পদত্যাগ করলে বিষয়টি সহজে ব্যাখ্যা করা যেত। কিন্তু ভবিষ্যতে জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও এনসিপি পুরোনো রাজনৈতিক কাঠামোর বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি