1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সন্তানের নিথর দেহ কারাফটকে, শেষবারের মতো দেখলেন বন্দি মা শারমিন দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯৪ নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু, ভর্তি ৭২ রোগী নতুন মজুরিতে কাজে ফিরেছেন শ্রমিকরা, প্রাণচাঞ্চল্য গাজীপুরের শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, ধাওয়ায় ছত্রভঙ্গ বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপির সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা

দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতি দেওয়া হবে। তাঁদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আহত পুলিশ সদস্যদের মধ্যে কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাও নিতে হবে।

পুলিশ সদস্যদের দায়িত্ববোধের কথা তুলে ধরে তিনি বলেন, চাকরিতে যোগ দেওয়ার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানসিকভাবে প্রস্তুত থাকেন। নিয়োগের সময় তাঁরা জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ নেন।

সালাহউদ্দিন আহমদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে শৃঙ্খলার মধ্যে এসেছে এবং জনআস্থা অর্জন করেছে। শ্রমিক অসন্তোষের সময় পুলিশ সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও শ্রমিকদের ওপর আঘাত করেননি। এতে কোনো শ্রমিক আহত বা হতাহত হননি বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে বাহিনীগুলো প্রস্তুত রয়েছে। সম্ভাব্য অস্থিরতার বিষয়টি বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করছে।

সাম্প্রতিক জ্বালাও-পোড়াও এবং নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি শ্রমিকরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা করছেন, যদিও তাঁরা সফল হবেন না বলে মন্তব্য করেন তিনি।

সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের দুয়েকটি ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিলের ঘটনা ঘটেছে। তাঁর মতে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।

সীমান্ত এলাকায় অপতৎপরতা ও বিজিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্তের ওপারে কী হচ্ছে, তা তাঁদের জানা নেই। তবে দেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।

এদিকে বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের জবাব তিনি দিতে চান না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি