1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু, ভর্তি ৭২ রোগী নতুন মজুরিতে কাজে ফিরেছেন শ্রমিকরা, প্রাণচাঞ্চল্য গাজীপুরের শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, ধাওয়ায় ছত্রভঙ্গ বাজিতপুরে বিএনপি-জামায়াত-এনসিপির সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গাসহ আটক ৪ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে জামায়াতের প্রার্থী জিহাদ খান

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু, ভর্তি ৭২ রোগী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বর্তমানে হাসপাতালটিতে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ৮ জন শিশু। নারী রোগীদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ফাতেমা গত ২০ নভেম্বর রাত ৮টা ২০ মিনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে জটিল ডেঙ্গুর পাশাপাশি ফুসফুসে খাদ্য বা তরল প্রবেশজনিত প্রদাহ, শারীরিক শক, হৃদ্‌যন্ত্রে রক্তপ্রবাহজনিত জটিলতা এবং হৃদ্‌যন্ত্রের বাম নিলয়ের কার্যক্ষমতা তীব্রভাবে কমে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মালেকা গত ২৫ নভেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে তীব্র কিডনি বিকলতা ও জটিল ডেঙ্গু সিনড্রোমের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হওয়ায় ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে জটিলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি