1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার ৮ জন ত্রিশালে ইউটিউবে প্রশ্নফাঁস, স্থগিত অষ্টম শ্রেণির পরীক্ষা যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪৫১ ফ্লাইট, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক ময়মনসিংহে ২২টি বৈঠাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার পুড়িয়ে দেওয়া থানা চালুসহ আট দফা দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের হামলার আশঙ্কায় গোপালগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সতর্কতা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বন্ধ, বিপাকে গ্রাহক ও এজেন্টরা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪৫১ ফ্লাইট, বিদ্যুৎহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঝড়ের প্রভাবে নিউইয়র্কসহ পূর্ব উপকূলের কয়েকটি অঙ্গরাজ্যে প্রায় ৯ লাখ ৬০ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে আকাশপথের যোগাযোগও। বাতিল করা হয়েছে ৪৫১টি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটিতে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের দিন এই ঝড় আঘাত হানে। এতে ছুটির আনন্দের পাশাপাশি ঐতিহ্যবাহী আয়োজনেও ছেদ পড়ে। ঝড়ের কারণে নিউইয়র্কের শতবর্ষী ‘মেসি’স থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড’ নির্ধারিত দিনে আয়োজন করা সম্ভব হয়নি।

আয়োজকদের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আবহাওয়াজনিত কারণে স্থগিত করা হয়েছে এই প্যারেড। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে শততম বার্ষিকীর এই আয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় মেয়র বলেন, ঝড়ের পরিস্থিতি বিবেচনায় নগরবাসীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্যারেডের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে ঝড়ের সময় বাসিন্দাদের ঘরে অবস্থান করা, জলাবদ্ধ এলাকাগুলো এড়িয়ে চলা এবং জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, আগত ও বহির্গামী মিলিয়ে ২ হাজার ৩০০টির বেশি ফ্লাইট বিলম্বের শিকার হয়। একই সময়ে বাতিল করা হয় ৪৫১টি ফ্লাইট।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক ছাড়াও পেনসিলভানিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এসব অঙ্গরাজ্যে সব মিলিয়ে ৯ লাখ ৬০ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।

উল্লেখ্য, প্রতিবছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়। দিনটি ঘিরে নিউইয়র্কে আয়োজিত মেসি’স থ্যাঙ্কসগিভিং প্যারেড দেশটির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব আয়োজন। এবার ঝড়ের কারণে সেই আয়োজনের সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে।

সূত্র: এপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি