1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানে ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন সন্তানের নিথর দেহ কারাফটকে, শেষবারের মতো দেখলেন বন্দি মা শারমিন দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি ৯৪ নেত্রকোনায় ইসলামি বক্তা নোমানীর গাড়িতে হামলা, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ নারীর মৃত্যু, ভর্তি ৭২ রোগী নতুন মজুরিতে কাজে ফিরেছেন শ্রমিকরা, প্রাণচাঞ্চল্য গাজীপুরের শিল্পাঞ্চলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল, ধাওয়ায় ছত্রভঙ্গ

সন্তানের নিথর দেহ কারাফটকে, শেষবারের মতো দেখলেন বন্দি মা শারমিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মায়ের সান্নিধ্য আর ফিরে পাওয়া হলো না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের। মৃত্যুর পর সন্তানের নিথর দেহ কারাফটকে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো তাকে দেখার সুযোগ পেলেন বন্দি মা শারমিন সুলতানা শর্মী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে মা ও সন্তানের শেষ দেখা হয়।

পরিবারের সদস্যরা জানান, তূর্যের মরদেহ নিয়ে কারাগারে যান তার বাবা শাহাদাৎ হোসেন নিপু। পরে কারাফটকে সন্তানের মুখ শেষবারের মতো দেখেন শারমিন। দেখা শেষে মরদেহ নিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন স্বজনরা।

শাহাদাৎ হোসেন নিপু বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে কারাফটকে শারমিন তাঁর সন্তানকে দেখেছেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় শারমিনকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মারা যায় তূর্য। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর তাকে শেষবারের মতো দেখতে শারমিনের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। তবে প্যারোলে মুক্তি না পাওয়ায় সন্তানের মরদেহ কারাগারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা।

গত ৪ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হন ৪৪ বছর বয়সী শারমিন সুলতানা শর্মী। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। আদালতে তিনি জানিয়েছিলেন, তাঁর সন্তানকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয় এবং বাবা-মা ছাড়া তার দেখাশোনার মতো কেউ নেই। সেদিন তাঁর কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সন্তানের বিশেষ চাহিদা ও দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে শর্মীর মুক্তির দাবিও উঠেছিল। তবে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি