1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হুমায়ুন কবিরকে আমন্ত্রণ পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী চুরির উদ্দেশ্যে ছাদে অপেক্ষা, দেখে ফেলায় চারজনকে হত্যা আ.লীগের অনুষ্ঠানে হ্যারি টমাসের ভিন্ন বক্তব্য, প্রশংসা করলেন জুলাই অভ্যুত্থান ও নির্বাচন পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ পোল্ট্রি শিল্পে দুই লাখের বেশি খামার, প্রতিদিন উৎপাদন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকরা এখন দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। দেশে রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকানোর কথা জানানোর পাশাপাশি সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের রাজনীতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। সরকার রক্তপাত চায় না বলেই ধৈর্যের সঙ্গে তাদের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে।

তিনি বলেন, সরকার চায় দেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা গড়ে উঠুক এবং সব রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করুক। সরকার বলপ্রয়োগ করতে চায় না। তবে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে তা কঠোর হাতে মোকাবিলা করা হবে।

মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার বিচার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যার পর আবার রাজনীতিতে ফিরতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে যখনই স্বৈরতন্ত্র এসেছে, তখনই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।

এদিকে বিজয় মাস উপলক্ষে আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ১ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি