1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, রাতভর জামালপুর সীমান্তে বিএনপির পাহারা ফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ, উদ্বোধন না করেই ফিরে গেলেন বিভাগীয় কমিশনার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে আদালতে পলকের আবেদন বাংলাদেশ-ভারতসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২ বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা হলেন পুলিশ সুপার পদমর্যাদার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তারের পর এবার এই দুই কর্মকর্তাকে আটক করা হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাঁদের আটকের তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাঁকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। অন্যদিকে, ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে তাঁদের আটকের সুনির্দিষ্ট কারণ কিংবা কী অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত সোমবার গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি