1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে আদালতে পলকের আবেদন বাংলাদেশ-ভারতসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২ বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গৌরীপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ বলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, অধ্যাপক শরীফ-আর-রাফিকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় অধ্যাপক শরীফ-আর-রাফিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফেসবুক ক্যাপশন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি