1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে আদালতে পলকের আবেদন বাংলাদেশ-ভারতসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২ বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গৌরীপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ বলা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেপ্তার

নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জাল করে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে এ ঘটনায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজন হলেন ওই ইউনিয়নের বাসিন্দা উসমান গনি ও রিপন কর্মকার। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের দুটি যৌথ হিসাবে সরকারি অর্থ জমা ছিল। এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা ছিল। প্রত্যেক কৃষককে তিন হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। অন্য হিসাবে ছিল উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা।

অভিযোগ অনুযায়ী, দুটি হিসাব থেকে মোট ৭০টি চেকের মাধ্যমে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কৃষকদের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা তোলা হয়। অন্যদিকে ৪৪টি চেকের মাধ্যমে উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়।

মামলায় বলা হয়েছে, ইউপি সচিব রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই উসমান গনি ও রিপন কর্মকারের নামে উত্তোলন করেন। এ কাজে অন্যরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে কৃষকদের জন্য দুই দফায় অর্থ বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও ইউপি সচিব উপস্থিত হননি। সর্বশেষ বৃহস্পতিবার টাকা বিতরণের দিন ধার্য ছিল। এর আগেই তিনি চলে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গেলে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের বিষয়টি সামনে আসে। পরে এ ঘটনায় মামলা করা হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত বলেন, সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি