1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির নির্দেশনা মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, রাতভর জামালপুর সীমান্তে বিএনপির পাহারা ফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ, উদ্বোধন না করেই ফিরে গেলেন বিভাগীয় কমিশনার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে আদালতে পলকের আবেদন বাংলাদেশ-ভারতসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি কর্মী-সমর্থক সংগ্রহ করতেন। মিছিল আয়োজনের জন্য অর্থ দিয়েও তাঁরা সহায়তা করতেন বলে পুলিশের দাবি। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি