1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, রাতভর জামালপুর সীমান্তে বিএনপির পাহারা ফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ, উদ্বোধন না করেই ফিরে গেলেন বিভাগীয় কমিশনার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে আদালতে পলকের আবেদন বাংলাদেশ-ভারতসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২ বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, রাতভর জামালপুর সীমান্তে বিএনপির পাহারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আটটি দলে ভাগ হয়ে অবস্থান নেন তাঁরা। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি করেন বিএনপির নেতাকর্মীরা। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাতভর সতর্ক থাকার কথা জানান তাঁরা।

গত ২৪ নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা প্রকাশিত হয়। ওই খবর ছড়িয়ে পড়ার পর কামালপুর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। সেখানে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে জামালপুরের কামালপুর সীমান্ত ব্যবহারের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দেবেন না। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, ছানোয়ার হোসেন ছানুর খোলা চিঠিতে কামালপুর সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ এসেছে। এ ছাড়া সীমান্তে আওয়ামী লীগের কিছু লোকজন এসে পরিস্থিতি দেখে গেছেন বলে তাঁরা গুঞ্জন শুনেছেন। এ কারণে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম জানান, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালন ও পাহারা অব্যাহত রয়েছে। চলমান পরিস্থিতি বিবেচনায় নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কেউ যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

রাতভর পাহারার মধ্য দিয়ে ধানুয়া কামালপুর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি