1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ, উদ্বোধন না করেই ফিরে গেলেন বিভাগীয় কমিশনার সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার প্যারালাইজড হওয়ার আশঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে আদালতে পলকের আবেদন বাংলাদেশ-ভারতসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের নেত্রকোণায় ইউপি সচিবের বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ২ বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ডরিনের বয়স ২৪ বছর। তাঁর স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার একটি বাসায় থাকতেন।

২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পরে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবিতেও সরব ছিলেন।

তবে ডরিনকে কোন মামলায় এবং ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি ডিবি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি