1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার, চোর পলাতক উত্তরায় গ্রেপ্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে ফ্যামিলি কার্ডের কথা বলে সিম বিক্রির অভিযোগ, আটক ১ মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক নেতা রিগান গ্রেপ্তার রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা রানা তাজউদ্দিন গ্রেপ্তার

মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি ধানক্ষেতের আইলে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী হঠাৎ নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর ধানক্ষেতের আইলে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঘটনাটি ঘিরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তবে ধর্ষণ বা হত্যার ধরন সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে মরদেহে প্রাথমিকভাবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি