1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের পিকআপ ভ্যান উদ্ধার, চোর পলাতক উত্তরায় গ্রেপ্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে ফ্যামিলি কার্ডের কথা বলে সিম বিক্রির অভিযোগ, আটক ১ মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ

মেয়াদোত্তীর্ণ কাঁচামালে প্রসাধনী তৈরি
জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরির অভিযোগে জামালপুরের মেলান্দহে গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করে আসছিল। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়। এসব উপকরণের মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়েছিল। পরে জব্দ করা সামগ্রী বিনষ্ট করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, প্রসাধনী তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও কাঁচামালের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এ ধরনের উপকরণ ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। অভিযানে বিভিন্ন কাঁচামাল জব্দ ও ধ্বংস করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি