1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: চিফ প্রসিকিউটর নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে তাকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। পরে বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ।

মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে অবতরণ করে। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার বিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বুধবার কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি অবকাশে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি