1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ডিসেম্বরের বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটির সুযোগ চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, উদ্ধার ১৮ ভরি স্বর্ণালংকার গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ স্বামীহারা নাদিরার পাশে ‘জনতার ঈশ্বরগঞ্জ’, তিন সন্তানের মুখে হাসি ফোটাতে উপহার ছাগল প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গ্রামপুলিশের পুরস্কার পেলেন শেরপুরের মজনু মিয়া ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির সভা, সীমান্ত ও পূজামণ্ডপে কড়া নজরদারির নির্দেশ প্রতিবেশী নারীর গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ যুবদল নেতা ও সহযোগী আটক এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ডিসেম্বরের বিজয় দিবস ঘিরে টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চলতি বছরের ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। এজন্য শুধু ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের বাড়তি ছুটি নিতে হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কর্মদিবস। এদিন ব্যক্তিগত বা বার্ষিক ছুটি নিতে পারলে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব।

কারণ, ১৮ ডিসেম্বর শুক্রবার ও ১৯ ডিসেম্বর শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় কাটানোর পরিকল্পনা করেন অনেক চাকরিজীবী। বিশেষ করে যাঁরা বার্ষিক ছুটি জমিয়ে রেখেছেন, তাঁদের জন্য এই সময়টি হতে পারে ভ্রমণ বা অবকাশ যাপনের ভালো সুযোগ।

তবে ১৭ ডিসেম্বরের ছুটি নিজ নিজ প্রতিষ্ঠানের অনুমোদন ও ছুটির নীতিমালার ওপর নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি