1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: চিফ প্রসিকিউটর নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর

রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের দায়িত্ব পালনের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তার ভাষ্য অনুযায়ী, কখনো গভীর রাতেও বিভিন্ন কাজের সর্বশেষ অবস্থা জানতে নির্দেশনা আসে। এ কারণে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রিত্বের দায়িত্ব প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাইরে থেকে অনেকের কাছে মন্ত্রিত্ব আরামদায়ক মনে হতে পারে। বাস্তবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মন্ত্রীর কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং নিয়মিত নির্দেশনা দেন। কখনো রাত ২টায়ও কোনো কাজ সম্পন্ন হয়েছে কি না, তা জানতে বলা হয়। তখন সংশ্লিষ্ট মন্ত্রীদেরও বিষয়টির খোঁজ নিতে হয়।

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান দিনে ১৮ ঘণ্টা কাজ করতে চান। দক্ষ ব্যবস্থাপনা ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয় বলে তিনি মনে করেন।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রযুক্তিটির সম্ভাবনা থাকলেও এর কিছু ঝুঁকি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল দেশে এআইয়ের বিস্তারে অনেক মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।

তবে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের মান নিয়ন্ত্রণে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। প্রযুক্তিটির যথাযথ প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলেও উল্লেখ করেন।

দেশে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, সরকার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় বাজেটের ঘাটতি রয়েছে। এতে প্রচলিত ধারার উন্নয়ন হলেও নতুন উদ্ভাবন ও দেশীয় প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

নিজস্ব চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে গবেষণার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

সৌরবিদ্যুৎ খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার সৌরবিদ্যুতের প্রসারকে একটি আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। চলতি মাসের শেষ দিকে একটি সোলার এক্সপো আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে উপস্থাপিত নতুন প্রযুক্তি কাজে লাগানো গেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়ানো সম্ভব হবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সৌরবিদ্যুৎ ছাড়াও কৃষি ও স্বাস্থ্য খাতে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে নতুন ধারণাগুলোকে আরও উন্নত করে বাস্তবে প্রয়োগ করতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি