1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাত ২টায়ও কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী: জ্বালানিমন্ত্রী সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে পেলেন ভিভিআইপি প্রটোকল ভালুকায় বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা, ধ্বংস ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আটা শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: চিফ প্রসিকিউটর নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর

সাড়ে চার বছর পর দুদকে চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন, বহাল থাকছে জ্যেষ্ঠতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চাকরিচ্যুতির সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরছেন বহুল আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। আদালতের রায় ও পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তার পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই সঙ্গে চাকরিতে আগের জ্যেষ্ঠতা এবং চাকরিচ্যুতির সময় থেকে বকেয়া বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাও পাবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে দুদক। কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপন জারির দিন থেকেই পুনর্বহালের আদেশ কার্যকর হবে।

চাকরিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে শরীফ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, উপসহকারী পরিচালক পদে যোগ দিয়েছেন তিনি। আগামী এক মাসের মধ্যে পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। সে সময় তিনি দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ দুর্নীতির অনুসন্ধান ও তদন্তের কারণে আলোচনায় আসেন শরীফ উদ্দিন। সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনা তদন্ত করেন তিনি। এসব ঘটনায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান কার্যক্রমও পরিচালনা করেছিলেন।

এর কিছুদিন পর তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। দুদকের কর্মকর্তা-কর্মচারীরাও ওই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই আদালত তার অপসারণের আদেশ বাতিল করেন। পাশাপাশি রায়ের সার্টিফাইড কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে আগের জ্যেষ্ঠতা ও সব প্রাপ্য সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রেখে তাকে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করেছিল। তবে পরবর্তী সময়ে বর্তমান কমিশন ওই আবেদন আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর ১৫ অক্টোবর আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিসড এজ বিং নট প্রেসড’ মর্মে আদেশ দেন। এর ফলে শরীফ উদ্দিনের পুনর্বহালের পথে থাকা আইনি বাধা দূর হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর চাকরিতে পুনর্বহালের জন্য কমিশনে আবেদন করেন শরীফ উদ্দিন। পরে ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়। আদালতের নির্দেশনা ও তার আবেদন বিবেচনায় নিয়ে চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার এবং পুনর্বহালের সিদ্ধান্ত চূড়ান্ত করে কমিশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাকরিতে আগের জ্যেষ্ঠতা বহাল থাকার পাশাপাশি ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে প্রাপ্য বকেয়া বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন শরীফ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি